ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না : ধর্মমন্ত্রী

ads

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমরা দায়িত্ব পালন করার জন্য একশভাগ চেষ্টা করব। উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়ারও চেষ্টা হবে।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মুরাদনগরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি এই প্রথম কুমিল্লায় তার নিজের সংসদীয় আসনে এসেছেন এবং নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।


বিগত সময়গুলোতে হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সব কাজ করে যাব, যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে, আল্লাহর রহমতে আমরা অতীতের চেয়ে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। অবশ্যই করব।

ads
ads
ads

Our Facebook Page